গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Birbhum অক্সিজেন সিলিন্ডার ব্লাস্ট, ৫০ ফুট দূরে উড়ে গেল ২ জনের হাত-পা

    অক্সিজেন সিলিন্ডার ব্লাস্ট, ৫০ ফুট দূরে উড়ে গেল ২ জনের হাত-পা

    0
    323
    ছবি সৌজন্যে : নিজস্ব
    অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে দুজনের হাত ও পা উড়ে গিয়েছে। ভয়ঙ্কর এই ঘটনায় শোরগোল পড়েছে বীরভূমের রামপুরহাটে।
    স্থানীয়দের দাবি বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে প্রায় ৫০ ফুট দূরে ছিটকে যায় হাত-পা। গুরুতর জখম অবস্থায় ২ জনকে রামপুরহাট মেডিক্যালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে লরি থেকে অক্সিজেন সিলিন্ডার নামানোর সময় বিস্ফোরণ ঘটে। ১৪ নম্বর জাতীয় সড়কের পাশে রামপুরহাট পুরসভার ১ নম্বর ওয়ার্ডে লরি থেকে সিলিন্ডার নামামোর কাজ করছিলেন ২ জন। সেই সময় হঠাৎ করেই ওপর থেকে সিলিন্ডার নিচে পড়ে গিয়ে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে আবু তালেব ও উজির হোসেনের হাত ও পা উড়ে গিয়েছে।
    বিস্ফোরণের শব্দে আশপাশের মানুষজন গিয়ে রক্তাক্ত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঠিক কি কারণে বিস্ফোরণ, খতিয়ে দেখছে পুলিশ।