
পাঞ্জাবের জলন্ধর সিভিল হাসপাতালের অক্সিজেন প্ল্যান্ট হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় মৃত্যু হয়েছে ট্রমা সেন্টারে আইসিইউতে ভর্তি থাকা তিন রোগীর।
ঘটনার জেরে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সরব হয়েছেন রোগীর পরিজনরা। জানা গিয়েছে, রবিবার গভীর রাতের দিকে হঠাৎ বন্ধ হয়ে যায় হাসপাতালের অক্সিজেন প্ল্যান্ট।
যার জেরে ট্রমা কেয়ার সেন্টারের আইসিইউতে ভর্তি থাকা একজন সাপে কামড়ের রোগী, একজন টিবি ও ওষুধের ওভারডোজের জন্য হাসপাতালে ভর্তি থাকা তিন রোগীর মৃত্যু হয়েছে। এরা তিনজনই অক্সিজেন সাপোর্টে ছিলেন।
