গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Sports অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে বড় চমক

    অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে বড় চমক

    0
    63
    ছবি সৌজন্যে : এক্স

    আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে অস্ট্রেলিয়ার প্রাথমিক স্কোয়াডে থাকছে বড় চমক। দীর্ঘদিন চোটের সঙ্গে লড়াই করলেও প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও টিম ডেভিডকে ১৫ সদস্যের প্রাথমিক দলে রাখার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।

    সবচেয়ে বেশি আলোচনা কামিন্সকে ঘিরে। পিঠের লাম্বার স্ট্রেস ইনজুরির কারণে জুলাইয়ের পর তিনি খেলেছেন মাত্র একটি আন্তর্জাতিক ম্যাচ।ইংল্যান্ডের বিপক্ষে অ্যাডিলেড টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেও ঝুঁকি এড়াতে তাকে সিরিজের বাকি অংশে বিশ্রামে রাখা হয়। বিশ্বকাপে তার খেলা এখনো নিশ্চিত নয়, চার সপ্তাহ পর আরেকটি স্ক্যানের রিপোর্টের ওপর নির্ভর করবে চূড়ান্ত সিদ্ধান্ত।অন্যদিকে, হ্যামস্ট্রিং ও অ্যাকিলিস সমস্যায় পুরো অ্যাশেজ মিস করা জশ হ্যাজলউডের ফেরার সম্ভাবনা উজ্জ্বল। টিম ম্যানেজমেন্টের বিশ্বাস, সময়মতো ফিট হয়ে তিনি বিশ্বকাপে দলের বোলিং আক্রমণে বড় ভূমিকা রাখতে পারবেন। চমকের তালিকায় আছেন টিম ডেভিডও। বক্সিং ডেতে বিগ ব্যাশে হ্যামস্ট্রিংয়ে চোট পেলেও সেটি আগের আইপিএলের ইনজুরির মতো গুরুতর নয় বলে মনে করা হচ্ছে। স্ক্যান রিপোর্ট অনুযায়ী সময়সীমা অনুকূল হলে বিশ্বকাপের শুরুতেই তাকে পাওয়া যেতে পারে।অস্ট্রেলিয়ার বিশ্বকাপ অভিযান শুরু হবে ১১ ফেব্রুয়ারি, যেখানে প্রথম দুই ম্যাচে প্রতিপক্ষ আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে।

    ফলে প্রয়োজনে চোট থেকে ফেরা খেলোয়াড়দের বাড়তি সময় দেওয়ার সুযোগও থাকছে।বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে জানুয়ারির শেষ দিকে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এই সিরিজে অংশ নেওয়া খেলোয়াড়দের কেউ কেউ বিগ ব্যাশ লিগের ফাইনাল পর্ব মিস করতে পারেন, এটিও স্কোয়াড ঘোষণার আরেকটি উল্লেখযোগ্য দিক।