
পুলিশ টাকা তুলে কালীঘাটে পাঠায় বিস্ফোরক অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি সিভিক ভলান্টিয়াররা টাকা তুলে আইসি-ওসিকে টাকা দেয়।
সেই টাকা যায় এসপি-র কাছে। তারপর সেই টাকা পৌঁছয় কালীঘাটে ভাইপোর কাছে। আর ভোট লুঠ হয়। রাজ্যের বিরোধী দলনেতার দাবি টাকার একটা অংশ পুলিশ অফিসাররা রেখে বাকিটা কালীঘাটে ভাইপোর কাছে পাঠিয়ে দেন। ওই টাকার কিছু অংশ সিভিক, ভিলেজ পুলিশদের দেওয়া হয় ভোট লুঠের জন্য।
এর সঙ্গে রয়েছে বাংলা সহয়তা কেন্দ্রে যারা কাজ করেন তাঁরা। শুভেন্দু অধিকারীর দাবি আইপ্যাকের থেকে সব তথ্য দেওয়া হয়।
