খরা-বন্যাতেও ফলবে ধান, পোস্ট মুখ্যমন্ত্রীর

0
88
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

খরা কিংবা বন্যা। আর কোনওভাবেই ধান নষ্টের জন্য কৃষকদের আর চিন্তা করতে হবে না। এমনই আশার কথা শুনিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন কৃষি দফতর রাজ্যের আবহাওয়া বা জলবায়ু উপযোগী চারটি নতুন ভ্যারাইটির উচ্চফলনশীল ধান উৎপাদন করেছে।

পুরুলিয়া খরা প্রতিরোধ গবেষণা এবং চুঁচুড়া ধান গবেষণা কেন্দ্র দীর্ঘ কয়েকবছরের গবেষণায় সফলতা পেয়েছে। এজন্য বিজ্ঞানীদের ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন রাজ্যের খরাপ্রবণ এলাকা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে সুভাষিণী, লছমন্তি ও মসাফির নামে তিনটি প্রজাতির ধান আবিষ্কার করা হয়েছে, যা খরিফ মরসুমে হেক্টর প্রতি ৫২ থেকে ৫৫ কুইন্টাল ফলন দিতে সক্ষম।

অন্যদিকে বন্যাপ্রবণ দক্ষিণবঙ্গের জন্য ইরাবতী নামে একটি প্রজাতি উদ্ভাবন করা হয়েছে, যা জলমগ্ন অবস্থায় কিংবা ঝরে নষ্ট হয় না। মুখ্যমন্ত্রী দাবি করেছেন ২০১১ থেকে এখনও পর্যন্ত রাজ্য সরকার কৃষকদের সুবিধার্থে গবেষণার মাধ্যমে ২৫টি নতুন ফসলের প্রজাতি তৈরি করা হয়েছে, যার মধ্যে ১৫টই ধানের ভ্যারাইটি।