পদ্মশ্রী বুলা-র বাড়ি থেকে পদ্মশ্রীই চুরি

0
237
ছবি সৌজন্যে : নিজস্ব
সাঁতারু বুলা চৌধুরির বাড়ির শোকেস ভেঙে পদ্মশ্রী স্মারক, রাষ্ট্রপতি পুরস্কার সহ সাঁতারে জেলা দেশ-বিদেশের পদক চুরি করে নিয়ে গিয়েছে চোরেরা। হিন্দমোটরের দেবাইপুকুরের এই বাড়িতে আগেও তিনবার চুরি হয়েছে।
চুরির ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন পদ্মশ্রী সাঁতারু। শুধু স্মারকই নয়, লক্ষ্মীর ঘট, বেসিনের কলও ভেঙে নিয়ে গিয়েছে চোরেরা। এই বাড়িতে বুলা চৌধুরি থাকেন না। মাঝেমধ্যে যান। দুষ্কৃতীরা বাড়ি ফাঁকা থাকা সুযোগ কাজে লাগায়। স্বাধীনতা দিবসে ছুটি থাকায় হিন্দমোটরের বাড়িতে গিয়েছিলেন। তখনই বিষয়টি নজরে আসে। ঘরের পিছনের দিকের গেট ভাঙা, লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে ঘর। এর আগে একাধিকবার চুরি হওয়ায় কিছুদিন পুলিশ পাহারা ছিল।
তারপর থেকে ফাঁকাই রয়েছে বাড়ি। স্মারক হারিয়ে পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন বুলা চৌধুরি।