গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home International পদ্মা ব্যারাজ : আলোচনায় নারাজ বাংলাদেশ 

    পদ্মা ব্যারাজ : আলোচনায় নারাজ বাংলাদেশ 

    0
    14
    ছবি সৌজন্যে : এক্স

    পদ্মা ব্যারাজ বাংলাদেশের স্বার্থের ব্যাপার। ভারতের সঙ্গে আলোচনার কিছু নেই বলে জানিয়েছেন বাংলাদেশের জলসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

    তিনি বলেছেন, গঙ্গা নিয়ে আলোচনার প্রয়োজন, সেটা চলছে।ঢাকায় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি বৈঠকে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদনের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেছেন।জলসম্পদমন্ত্রী বলেছেন, পদ্মা ব্যারাজ দেশের মোট আয়তনের এক তৃতীয়াংশ ২৪টি জেলার প্রায় সাত কোটি মানুষ উপকার পাবে। ৫ বছরের প্রতি বছরে ৭ হাজার কোটি টাকা করে সম্ভাব্য ৩৪ হাজার ৪৯৪ কোটি টাকা ব্যয়ে দেশীয় অর্থায়নে বাস্তবায়ন হবে প্রকল্পটি।তিনি বলেছেন, খালখননের মাধ্যমে জল আনা প্রাথমিক পরিকল্পনা। প্রকল্পের মাধ্যমে জল মজুদে কারিগরি দিকটি গুরুত্বপূর্ণ। গঙ্গা চুক্তি বাস্তবায়নে কারিগরি দল কাজ করছে।

    মন্ত্রী আরও বলেছেন, ফারাক্কা ব্যারাজের কারণে যে ক্ষতি হয়েছে, সেটা কাটিয়ে উঠতে রাজবাড়ীতে ব্যারাজের যে অংশ হবে, সেখানে জল মজুদ করা হবে। ৫৪টি নদীর হিস্যা এখানে নয়।