গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National তেলেঙ্গানায় প্রয়াত পদ্মশ্রীপ্রাপক ‘ট্রি ম্যান’

    তেলেঙ্গানায় প্রয়াত পদ্মশ্রীপ্রাপক ‘ট্রি ম্যান’

    0
    129
    ছবি সৌজন্যে : এক্স
    প্রয়াত তেলেঙ্গানার গাছ মানুষ বা ট্রি ম্যান বলে পরিচিত দারিপল্লি রামাইয়া। ৮৭ বছর বয়সে খাম্মান জেলার রেড্ডিপল্লি গ্রামে নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। খাম্মান জেলায় গত কয়েক দশক ধরে এক কোটির বেশি বৃক্ষরোপণ করেছেন রামাইয়া। কেন্দ্রীয় সরকার ২০১৭ সালে তাঁর এই অনবদ্য কাজের জন্য তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। এর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।
    তিনি জানিয়েছেন, রামাইয়ার দৃঢ় বিশ্বাস ছিল, পরিবেশ এবং প্রকৃতি ছাড়া মানবজাতির বেঁচে থাকা সম্ভব নয়। একজন ব্যক্তি যেভাবে নিজের হাতে এক কোটিরও বেশি গাছ লাগিয়ে সবুজায়ন ঘটিয়েছেন, তা অনবদ্য। সমাজ এবং দশের কথা ভেবেই তিনি নিজের জীবনকে এই কাজে উৎসর্গ করে দিয়েছিলেন।