পদ্মার ইলিশের দামে চোখ কপালে  

0
200
ডায়মণ্ড হারবার বাজারে পদ্মার ইলিশ কিনতে গিয়ে দাম শুনে চোখ কপালে ক্রেতাদের। দুর্গাপুজো শুরু হতে হাতে আর মাত্র কয়েকদিন তবে উৎসবের মরশুমে বাজারে দেখা নেই ইলিশের। হাতেগোনা দু’এক জায়গায় ইলিশ মিললেও তার দাম আকাশ ছোঁয়া।
তারমধ্যে শনিবার বিকালে ৮টি ট্রলারে ডায়মণ্ড হারবার হুগলি নদীর বন্দর এলাকায় এসে পৌঁছেছে বাংলাদেশের বেশ কিছু ইলিশ। এরপরই রবিবার ছুটির দিন নগেন্দ্র বাজারে সকাল হতেই ক্রেতারা পৌঁছেছে বাংলাদেশের ইলিশ কেনার জন্য। কিন্তু বাজারে পৌঁছতেই দাম শুনেই চোখে জল আসার উপক্রম ক্রেতাদের। ১ হাজার ৭০০ টাকা থেকে ১ হাজার ৮০০ টাকা কোথাও আবার ২ টাকায় বিকচ্ছে এ গঙ্গার ইলিশ। তবে পদ্মার ইলিশ মেলে না ডায়মণ্ড হারবার মার্কেটে এমনটাই জানাচ্ছে বিক্রেতারা। তবে বহুদিন পরে গঙ্গার ইলিশ মিললেও তার যা দাম তাতে ক্রেতা থেকে বিক্রেতা প্রত্যেকেরই চোখে জল আসছে।