ছবি তুলে বিপাকে কারিনা 

0
272
ছবি সৌজন্যে : ইন্সটাগ্রাম

পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার ঘটনায় উত্তাল ভারত। ইতিমধ্যে পাকিস্তানকে দোষারোপ করে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার ও প্রশাসন।

এমন সময়ে পাকিস্তানি ফ্যাশন ডিজাইনারের সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী কারিনা কাপুর খান।মুম্বাই থেকে দুবাই গিয়েছিলেন কারিনা কাপুর।সেখানে তার বিলাসবহুল একটি ফ্ল্যাট রয়েছে বলেও জানা গেছে। ব্যক্তিগত সফরে গেলেও বিতর্কের জন্ম দিয়েছেন তিনি পাকিস্তানি ফ্যাশন ডিজাইনার ফারাজ মান্নানের সঙ্গে ছবি তুলে।দুবাইয়ের এক অনুষ্ঠানে ডিজাইনার ফারাজ মান্নানের সঙ্গে দেখা গিয়েছে পতৌদি পরিবারের বউমাকে।ফারাজ নিজেই ইনস্টাগ্রামে সেই মুহূর্তের একটি ছবি শেয়ার করেছেন। যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। আর তাতেই নেটিজেনদের একাংশ ক্ষোভ উগরে দিয়েছেন কারিনার বিরুদ্ধে।ভারতের বর্তমান জাতীয় আবেগের প্রেক্ষাপটে পাকিস্তানি শিল্পীর সঙ্গে ঘনিষ্ঠ ছবিতে সময়জ্ঞানহীন আচরণ বলে মনে করছেন অনেকেই।

কেউ মন্তব্য করেছেন, যখন পুরো দেশ পাকিস্তানের বিরুদ্ধে সোচ্চার, তখন দুবাইতে পাকিস্তানি ডিজাইনারের সঙ্গে ছবি তুলছেন কারিনা। কতটা নির্লজ্জ হলে এটা সম্ভব।