পহেলগাঁও: নিন্দা জানানোয় ব্রিটেনকে ধন্যবাদ জয়শঙ্করের

0
147
ছবি সৌজন্যে : এক্স
পহেলগাঁও কাণ্ডের নিন্দা জানানোয় ব্রিটিশ সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ব্রিটেনের বিদেশসচিব ডেভিড ল্যামির সঙ্গে বৈঠকে জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
ভারত এবং ব্রিটেনের দ্বিপাক্ষিকর সম্পর্কের বিভিন্ন কৌশলগত দিক পর্যালোচনার জন্য দু দিনের ভারত সফরে এসেছেন ব্রিটিশ বিদেশসচিব।
সোশাল মিডিয়া পোস্টে বিদেশমন্ত্রী জয়শঙ্কর জানিয়েছেন, ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে চলে। আশা করা যায় ভারতের বন্ধুরা এটা বঝবে। সন্ত্রাসের চক্রীদের সঙ্গে যে সন্ত্রাসবাদের শিকার হওয়া মানুষকদের সমান ভাবে দেখা হবে না, তা-ও স্পষ্ট করে দিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী।