পাকিস্তানে প্রকাশ্য সভা পহেলগাঁও মাস্টারমাইন্ডের 

0
109
ছবি সৌজন্যে : এক্স
পহেলগাঁও জঙ্গি হানার অন্যতম চক্রী বলে সন্দেহভাজন লস্কর-ই-তৈবার কমান্ডার সইফুল্লা কাসুরিকে এক জনসভায় দেখা গিয়েছে। পাকিস্তানের পরমাণু পরীক্ষার বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণও দেয় কাসুরি। পাকিস্তান মারকাজি মুসলিম লিগ আয়োজিত ওই জনসভায় কিছুদিন ঘাপটি মেরে থাকা সইফুল্লা কাসুরিকে মঞ্চে দেখা যায়।
ওই মঞ্চে ছিলেন পাকিস্তানের বেশ কয়েকজন রাজনৈতিক নেতা ও মোস্ট ওয়ান্টেড জঙ্গি নেতাও। ওই জনসভার মূল লক্ষ্যই ছিল সম্পূর্ণত ভারত বিরোধী ঘৃণাভাষণ ও উত্তেজনা সৃষ্টিকারী কথাবার্তা। উপস্থিতদের মধ্যে ছিল লস্কর প্রতিষ্ঠাতা হাফিজ সইদের ছেলে তালহা সইদও। পাক পাঞ্জাবের কাসুর এলাকায় ওই জনসভায় কাসুরি বলে, পহেলগাঁও জঙ্গি হানার জন্য তাঁকে মূল চক্রান্তকারী বলে অভিযুক্ত করা হচ্ছে।
তাই তাঁর নাম এখন পৃথিবী বিখ্যাত হয়ে গিয়েছে। জনতার উদ্দেশে লস্কর-ই-তোইবার ডেপুটি প্রধান কাসুরি ওরফে খালিদ নামে পরিচিত জঙ্গি বলে, মুদাস্সির শাহিদের নামে পাক পাঞ্জাবের আল্লা আবাদ শহরে একটি কেন্দ্র, সড়ক এবং হাসপাতাল গড়ে তুলতে হবে। গোয়েন্দা সূত্রের খবর, ভারতের অপারেশন সিঁদুর প্রত্যাঘাতে কুখ্যাত জঙ্গি মুদাস্সির শাহিদ খতম হয়।