পহেলগাঁও : সন্ত্রাসবাদ নিয়ে সরব কোয়াড

0
128
ছবি সৌজন্যে : এক্স
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার তীব্র নিন্দা করেছেন কোয়াড গ্রুপের সদস্য দেশগুলির বিদেশমন্ত্রীরা। এই হত্যালীলার নেপথ্যে থাকা অভিযুক্তদের অবিলম্বে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে কোয়াড।
যৌথ বিবৃতিতে বলা হয়েছে, কোয়াড দ্ব্যর্থহীন ভাবে সন্ত্রাসবাদের নিন্দা করে। সন্ত্রাসবাদবিরোধী সহযোগিতার প্রতি সকলে অঙ্গীকারবদ্ধ। ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে যে সন্ত্রাসী হামলা হয়েছে, তার তীব্র নিন্দা জানিয়ে তার পর বলা হয়েছে, পহেলগাঁওয়ে ঘটা নিন্দনীয় কাজের নেপথ্যে থাকা অপরাধী, সংগঠক এবং অর্থায়নকারীদের অবিলম্বে বিচারের আওতায় আনার আহ্বান জানাচ্ছেন। রাষ্ট্রপুঞ্জের সব সদস্য দেশকে এই বিষয়ে এগিয়ে আসতে বলা হয়েছে। পহেলগাঁওয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন কোয়াডের সদস্যেরা। ওয়াশিংটনে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলি— আমেরিকা, ভারত, জাপান এবং অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রীদের বৈঠক চলছে। সেই বৈঠকে যোগ দিতে বর্তমানে ওয়াশিংটনে রয়েছেন ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর।
বৈঠকের আগে সন্ত্রাসবাদ নিয়ে সবর হয়ে তিনি বলেছেন, বিশ্বকে সন্ত্রাস প্রসঙ্গে শূন্য সহনশীলতার নীতি নিয়ে চলতে হবে।