পহেলগাঁও : পাকিস্তানকে কড়া বার্তা শমীক-অভিষেকের 

0
110
ছবি সৌজন্যে : এক্স
পহেলগাঁওয়ে নিরীহ মানুষকে পরিচয় জিজ্ঞাসা করে হত্যার পিছনে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিদের উদ্দেশে ছিল দেশব্যাপী দাঙ্গা সৃষ্টি করার। ফ্রান্সে ভারতীয় বংশোদ্ভূতদের সঙ্গে আলাপচারিতায় এমনই মন্তব্য করেছেন রাজ্যসভার বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। তিনি আরও বলেছেন, যদিও ভারতবর্ষের মানুষ ও ভারতের তিন বাহিনী সঠিকভাবে অপারেশন চালানোর জন্য পাকিস্তানের উস্কানি সাফল্যমন্ডিত হতে পারেনি।
শমীকের আরও মন্তব্য, সন্ত্রাসবাদকে লালন পালন করা নিয়ে পাকিস্তানের স্বভাব কোনোদিনও বদলাবে না, আর তারা পশ্চিমবঙ্গে হামলা চালানোর জন্য বাংলাদেশের মাটিকে জঙ্গিদের বেসক্যাম্প হিসেবে ব্যবহার করতে চাইছে। বাইট : শমীক। এদিকে, সিঙ্গাপুরে গিয়ে সেখানকার ভারতীয় উচ্চপদস্থ আধিকারিকের সঙ্গে দেখা করেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সেখানে গিয়েই তাঁরা পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলা, অপারেশন সিন্দুর এবং সন্ত্রাস দমন নীতিতে নতুন স্বাভাবিকতার পর ভারতের অবস্থান সম্পর্কে অবহিত করেছেন। বাইট : অভিষেক। অন্যদিকে, পাকিস্তানের জঙ্গি নীতির ছবি বিশ্বের কাছে উন্মোচিত করতে ভারতীয় প্রতিনিধিদল কঙ্গোর বিদেশ মন্ত্রী থেরেসে কায়িকওয়াম্বা ওয়াগনারের সঙ্গে একটি বৈঠক করেছে। উপস্থিত ছিলেন প্রাক্তন সংসদ এস এস আলুয়ালিয়া।