পহেলগাঁও : সংসদের বিশেষ অধিবেশনে মোদীকে তৃণমূলের চিঠি 

0
155
ছবি সৌজন্যে :ফেসবুক
পহেলগাঁও-কাণ্ড নিয়ে আলোচনার জন্য এবার সংসদের বিশেষ অধিবেশন ডাকতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছে তৃণমূল। দলীয় সাংসদদের বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন কাকলী ঘোষ দস্তিদার। মঙ্গলবার সকালেই এক এক করে তৃণমূলের ৬১ সাউথ অ্যাভিনিউ পার্টি অফিসে পৌঁছতে দেখা যায় তৃণমূল সাসংসদের। সেখানে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলার পরে পুরোনো সংসদের সেন্ট্রাল হলের উদ্দেশ্যে রওনা দেন তাঁরা।
সেখানে ফের বৈঠকের কথা ছিল। তখনই শোনা গিয়েছিল লোকসভার স্পিকার এবং সংসদ বিষয়ক মন্ত্রীর সঙ্গে দেখা করতে পারে তৃণমূল সাংসদদের প্রতিনিধি দল। অপারেশন সিঁদুর পরবর্তী পরিস্থিতি নিয়ে সংসদের বিশেষ অধিবেশনের দাবি জানাতে চলেছে তৃণমূল সাংসদরা। কীভাবে এই দাবি জানানো হবে তা নিয়ে আলোচনা হয় এই বৈঠকে। শেষে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এদিন তৃণমূল সাংসদদের টিম যায় স্পিকারের সঙ্গে দেখা করতে।
তৃণমূল সাংসদদের সাফ কথা, পাকিস্তানকে প্রত্যাঘাত ইস্যুতে সরকারের পাশে ছিল তৃণমূল। কিন্তু, পহেলগাঁও হামলায় গোয়ন্দা ব্যর্থতা কেন দেখা গেল? কেন এখনও হামলাকারীদের ধরা যাচ্ছে না? এদিন বারবার সেই প্রশ্ন তুলতে দেখা গেল কাকলী ঘোষ দস্তিদারদের। ইতিমধ্যেই বিশেষ অধিবেশনের দাবিতে তাঁরা প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। বাইট : তৃণমূল সাংসদরা।