পহেলগাঁও: মঙ্গলবার প্রস্তাব বিধানসভায়

0
87
ছবি সৌজন্যে : নিজস্ব

পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং ভারতীয় সেনাবাহিনীর প্রত্যাঘাত অপারেশন সিঁদুর নিয়ে মঙ্গলবার বিধানসভায় বিশেষ প্রস্তাব আনা হবে।

জানিয়েছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন ২ ঘণ্টার জন্য এই বিষয়ে আলেচনা হবে। আলোচনায় অংশ নিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত ৯ জন থেকে বিধানসভায় বাদল অধিবেশন শুরু হচ্ছে। সেখানে পহেলগাঁও নিয়ে বিশেষ প্রস্তাব আনা হতে পারে বলে আগেই জানিয়েছিলেন স্পিকার। আগেই পহেলগাঁওয়ে পর্যটকদের নিরাপত্তা এবং কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল তৃণমূল। কিছু দিন আগে অপারেশন সিঁদুর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে মুর্শিদাবাদ নিয়ে বিধানসভা অধিবেশনে আলাদা আলোচনার দাবি তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এই প্রসঙ্গে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন অনেকের অনেক কিছু আলোচনা থাকতে পারে, কিন্তু আইনত যেটা গ্রহণ করা সম্ভব, সেটাই করা হবে।