ভোট দিলেন পাইকপাড়ার ‘গৌরাঙ্গ’, রাজ-শুভশ্রীও

0
47
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

সারাবছর কলকাতার বাইরে থাকলেও ভোটের প্রচারে কার্যত রাজা চষে ফেলেছেন মিঠুন চক্রবর্তী। বুধবার সকালে ভোট দিয়েছেন পাইকপাড়ার ঘরের ছেলে গৌরাঙ্গ চক্রবর্তী।

যিনি পরবর্তীকালে বলিউডে মিঠুন চক্রবর্তী হয়ে ওঠেন। সকালেই তিনি ভোটকেন্দ্রে পৌঁছে গিয়েছিলেন। সাধারণে সঙ্গে কুশল বিনিময় করতে দেখা গিয়েছে তাঁকে। অভিনেতাকে দেখে কিছুক্ষণের জন্য কৌতূহলী জনতার ভিড়ও লক্ষ্য করা যায়। সকালে আরবানা আবাসনে ভোট দিয়েছেন পরিচালক তথা ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ চক্রবতী। সঙ্গে ছিলেন তাঁর অভিনেতা স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও। দুজনে একসঙ্গে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। ভোটপর্ব সেরে নিজের নির্বাচনী কেন্দ্র ব্যারাকপুরে গিয়েছেন রাজ। ভোটে শুরুতে ইভিএম খারাপ থাকায় ভোট না দিয়েই ফিরেছেন চিরঞ্জিত চক্রবর্তী।স্ত্রীকে নিয়ে ফিরে গিয়েছেন চারুচন্দ্র কলেজ থেকে। হুগলিতে সাধারণের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।গণতন্ত্রের উৎসবে সামিল প্রসেজিৎ চট্টোপাধ্যায়ও। বেলার দিকে বালিগঞ্জে ছেলেকে সঙ্গে নিয়ে ভোট দিয়েছেন অভিনেতা।

বেহালার পর্ণশ্রী বিদ্যামন্দিরে ভোট দিয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। রাজ্যসভায় সাংসদ হওয়ার পর প্রথমবার ভোট দিয়েছেন কোয়েল মল্লিক। বাবা রঞ্জিত মল্লিক, মা দীপা মল্লিককে সঙ্গে ভোটকেন্দ্রে গিয়েছিলেন কোয়েল। বেহালায় বাড়ির পাশে জনকল্যাণ স্কুলে ডোনাকে সঙ্গে নিয়ে ভোট দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।