
কার্শিয়াংয়ের জঙ্গলে ক্যামেরা উল্লাপে ধরা পড়েছে ব্ল্যাক প্যান্থার। তাও একটি নয়, দুটো ব্ল্যাক প্যান্থারকে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে।
বনবিভাগের তরফে সেই ছবি প্রকাশ করা হয়েছে। কার্শিয়াংয়ের জঙ্গে কালো চিতাবাঘ মেলায় স্বভাবতই খুশি বনদফতরের কর্মীরা। বিশেষজ্ঞরা মনে করছে এরা দুটো শাবক। সেক্ষেত্রে আরও দুটো অ্যাডাল্ট ব্ল্যাক প্যান্থার থাকতে পারে।
কার্শিয়াং বনবিভাগের ডিএফও দেবেশ পাণ্ডে জানিয়েছেন কার্শিয়াংয়ের ঘন পাহাড়ি জঙ্গলে ক্যামেরা ট্র্যাপে ম্যালানিস্টিক লেপাড ধরা পড়েছে। এর জেরে কালো চিতাবাঘের সংখ্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।
