
পাকিস্তানের অভিনেত্রী খুশবু খানের গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে। খবর অনুযায়ী,সোমবার সন্ধে নাগাদ নওশেরা এলাকার এক মাঠে গুলিবিদ্ধ অবস্থায় অভিনেত্রীর দেহ পুলিশ উদ্ধার করেছে।
জানা গিয়েছে, দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি আচমকাই এসে অভিনেত্রীকে গুলি করে। তবে পুলিশের হাতে এসেছে পলাতক দুই ব্যক্তির পরিচয়। জানা গিয়েছে,তাঁদের নাম শওকত এবং ফলক নিয়াজ। অভিনেত্রীর ভাই-ই এই দুই ব্যক্তির নামে পুলিশে অভিযোগ দায়ের করেছেন।উল্লেখ্য খুশবু খান,পাকিস্তানের টেলিপর্দা, সিনেমা এবং নাট্যমঞ্চের বড় তারকা। মূলত,পুস্তুভাষার নাটকে অভিনয়ের জন্য তিনি আলাদা করে জনপ্রিয়। অভিনেত্রীর ভাই জানিয়েছেন,অভিযুক্ত এই দুই ব্যক্তির সঙ্গে এক ইভেন্টে যাওয়া নিয়ে বহুদিন ধরেই বচসা চলছিল খুশবুর। আর তার ফলেই অভিনেত্রীর এমন পরিণতি।অভিনেত্রী খুশবু খানের ভাইয়ের বয়ানের উপর ভিত্তি করেই পুলিশ তদন্তে নেমেছে। গোটা শহরে খুঁজে দেখা হচ্ছে গা ঢাকা দুই অভিযুক্তকে।
