গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National সংঘর্ষ বিরতির পরও পাক হামলা: বিদেশ সচিব

    সংঘর্ষ বিরতির পরও পাক হামলা: বিদেশ সচিব

    0
    108
    ছবি সৌজন্যে : এক্স
    সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে হামলা চালিয়েছে পাকিস্তান। শনিবার রাতে ভারতের বিদেশসচিব পাকিস্তানের বিরুদ্ধে এই অভিযোগ করে কড়া বার্তা দিয়েছেন।
    তিনি বলেছেন, সংঘর্ষবিরতি উপেক্ষা করে যাচ্ছে পাকিস্তান। ভারতীয় সেনার তরফেও জবাব দেওয়া হয়েছে। এই লঙ্ঘন অত্যন্ত নিন্দনীয় এবং পাকিস্তান এর জন্য দায়ি থাকবে বলেও জানিয়েছেন তিনি। তিনি আরও জানিয়েছেন, পরিস্থিতির ওপর নজর রাখছে ভারতীয় সেনা। একই সঙ্গে পাকিস্তানের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে জানিয়েছেন, কোনও ধরনের অস্ত্রবিরতি লঙ্ঘন প্রতিহত করতে কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে।