পাক জঙ্গি সংগঠন, দেশজুড়ে তল্লাশি এনআইএ-র 

0
142
ছবি সৌজন্যে : এক্স
পাকিস্তানি জঙ্গি সংগঠন জয়েশ-ই-মহম্মদের চক্রের সন্ধানে জম্মু-কাশ্মীর-সহ পাঁচ রাজ্যের ১৯টি জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে এনআইএ।বৃহস্পতিবার সকাল থেকে জম্মু-কাশ্মীর, অসম, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ ও গুজরাটের ১৯টি জায়গায় একযোগে তল্লাশি চলেছে।
জয়েশ-ই-মহম্মদের নির্দেশে যুবকদের মগজধোলাই দিয়ে সদস্য করার চক্র ভাঙতে এই অভিযান শুরু হয়েছে।অভিযানের লক্ষ্য জঙ্গি কার্যকলাপের প্রচার বন্ধ ও জঙ্গি কার্যকলাপ বানচাল করা। জম্মু-কাশ্মীরের বারামুল্লা, রিয়াসি, বদগাঁও এবং অনন্তনাগ জেলায় তল্লাশি চালিয়েছে এনআইএ। মাস দুয়েক আগে সন্ত্রাস দমন সংস্থা তল্লাশি চালিয়ে শেখ সুলতান সালাউদ্দিন ওরফে আয়ুবি নামে জঙ্গিকে পাকড়াও করেছিল। তার কাছ থেকেই সূত্র পেয়ে এদিন ফের অভিযান শুরু হয়েছে।
এনআইএ জানিয়েছিল, ওই ব্যক্তি ও আরও কয়েকজন যুবসমাজকে ভড়কিয়ে জঙ্গি কার্যকলাপে নামাচ্ছে। তার জন্য বিভিন্ন মাধ্যমে লাগাতার প্রচার চালিয়ে যাচ্ছে। অল্পবয়সিদের জয়েশের খাতায় নাম লেখানোর কাজ করে যাচ্ছিল আয়ুবি।