
এবার রাজস্থানের আন্তর্জাতিক সীমান্তে বিএসএফের হাতে পড়া পড়েছেন পাকিস্তান রেঞ্জার্স বাহিনীর এক সদস্য। জানা গিয়েছে, সীমান্ত অতিক্রম করে ভারতের দিকে চলে এসেছিলেন তিনি। সঙ্গে সঙ্গেই তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বিএসএফ।
এই ঘটনার তাৎপর্য অনেকটাই বেড়ে গিয়েছে কারণ, ঠিক কয়েক দিন আগেই ঘটেছিল ঠিক উল্টো ঘটনা। ২৩ এপ্রিল, পহেলগাঁও কাণ্ডের আবহে পাঞ্জাবের ফিরোজপুর সীমান্তে কর্তব্যরত অবস্থায় পাকিস্তানে ঢুকে পড়েছিলেন ভারতের সীমান্তরক্ষী বাহিনী-এর ২৪ নম্বর ব্যাটালিয়ানের কনস্টেবল পূর্ণম।
তাদের জওয়ান ভারতে এসে আটক হতেই হইচই পড়ে গিয়েছে পাকিস্তানে। রেঞ্জাসকে ছাড়াতে তড়িঘড়ি ছুটে আসে তারা। সীমান্তরক্ষীদের ফ্ল্যাগ মিটিং। সেখানে পাক-জওয়ানকে মুক্তি দেওয়ার দাবি তোলে পাক রেঞ্জার্স। কিন্তু তাতে আমল দেয়নি বিএসএফ।








