বিএসএফের হাতে বন্দি পাক রেঞ্জার্স, আশা দেখছে পূর্ণনের স্ত্রী

0
170
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

বিএসএফের হাতে এক পাক রেঞ্জার্স বন্দি হতেই পূর্ণম কুমারের মুক্তি নিয়ে আশা দেখছে পরিবার। শনিবার রাজস্থানের ফোর্ট আব্বাসে এক পাক রেঞ্জার্স জওয়ানকে আটক করে বিএসএফ। সেই খবর পাওয়ার পর থেকেই কিছুটা স্বস্তি ফিরেছে রিষড়ার বিএসএফ জওয়ানের পরিবারে।

১১ দিন পরেও এখনও পাকিস্তানে বন্দি রিষড়ার বিএসএফ জওয়ান পূর্ণন কুমার সাউ। বার বার ফ্ল্যাগ মিটিংয়ের পরেও পাকিস্তান এখনও মুক্তি দেয়নি। এই আবহে পাক রেঞ্জার্সের আটক হওয়ার খবরে পূর্ণম কুমারের স্ত্রী রজনী সাউ মনে করছেন এবার হয়ত তাঁর স্বামীকে ছাড়তে পারে পাকিস্তান।

কদিন আগে ছেলে এবং পরিবারের কয়েকজনের সঙ্গে পাঠানকোটেও গিয়েছিলেন রজনী। সেখানে বিএসএফ-র ২৪ ব্যাটেলিয়নের সিও-র সঙ্গে কথা বলেন। বিএসএফ আশ্বস্তও করে তাঁদের। কয়েকদিন ধৈর্য ধরতে বলা হয়।