পাকিস্তানকে ৮ উইকেটে হারাল দক্ষিণ আফ্রিকা

0
238
ছবি সৌজন্যে : এক্স

দু’ ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে সিরিজ ১-১ সমতায় শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। চতুর্থ দিনে মাত্র ৬৮ রানের সহজ লক্ষ্য তাড়া করে জয় নিশ্চিত করে প্রোটিয়ারা।

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১১৩.৪ ওভারে ৩৩৩ রানে অলআউট হয় পাকিস্তান। অধিনায়ক শান মাসুদ দলের পক্ষে সর্বোচ্চ ৮৭ রান করে।এছাড়া আব্দুল্লাহ শফিক করেন ৫৭, সৌদ শাকিল ৬৬ ও সালমান আলি আঘা যোগ করেন ৪৫ রান।দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ ছিলেন বল হাতে সবচেয়ে সফল বোলার। তিনি ৪২.৪ ওভারে ১০২ রানে ৭ উইকেট শিকার করেন।জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা করে ৪০৪ রান, পায় ৭১ রানের লিড।প্রোটিয়াদের ইনিংসে সেনুরান মুথুসামি অপরাজিত ৮৯ রানে দলের ইনিংস টেনে নেন। ট্রিস্টান স্টাবস ৭৬, টনি ডি জর্জি ৫৫ এবং কাগিসো রাবাদা ৬১ বলে ঝড়ো ৭১ রান করে দলের সংগ্রহ সমৃদ্ধ করেন। পাকিস্তানের অভিষিক্ত বাঁহাতি স্পিনার আসিফ আফ্রিদি ৩৪.৩ ওভারে ৭৯ রানে ৬ উইকেট নেন।দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যর্থতায় ডুবে যায় পাকিস্তান।

প্রোটিয়া অফ-স্পিনার সাইমন হার্মার শুরুতেই ফেরান ইমাম-উল-হক ও অধিনায়ক শান মাসুদকে। এরপর রাবাদার বলে আব্দুল্লাহ শফিক আউট হলে পাকিস্তান পড়ে গভীর চাপে।বাবর আজম ও রিজওয়ান কিছুটা লড়াই করলেও বেশিদূর যেতে পারেননি।