
প্রত্যাঘাতের পর বৃহস্পতিবার ভোরে কড়া নিরাপত্তার ঘেরাটোপ পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে এক পাক যুবকের।
বিএসএফের বিবৃতি অনুসারে, বৃহস্পতিবার ভোররাতে পাঞ্জাবের ফিরোজপুর এলাকায় আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন এক পাকিস্তানি নাগরিক। বিএসএফের গুলিতে মৃত্যু হয়েছে তাঁর। বিএসএফের ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, অনুপ্রবেশকারী রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন। তখনই তাঁকে দেখে ফেলেন সীমান্তরক্ষীরা।
কিন্তু অভিযোগ, তাঁরা যুবককে এগোতে বারণ করা সত্ত্বেও তিনি শোনেননি। ধীর পায়ে কাঁটাতারের দিকে এগোচ্ছিলেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে লক্ষ্য করে গুলি চালাতে বাধ্য হন সীমান্তরক্ষীরা।
