আফগানিস্তানে পাক এয়ারস্ট্রাইকে মৃত অন্তত ৪৬  

0
140
ছবি সৌজন্যে : এক্স
আফগানিস্তানে পাকিস্তানের এয়ারস্ট্রাইক হামলায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে অন্ততপক্ষে ৪৬ জন। যার মধ্যে অধিকাংশই শিশু ও মহিলা। জখম হয়েছেন আরও বেশ কয়েকজন।
এই হামলার বদলা নেওয়া হবে বলে জানিয়েছে আফগান তালিবান।তালিবান প্রশাসনের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, মঙ্গলবার পাকিস্তানের বোমারু বিমান পাকটিকা প্রদেশের বারমেল জেলার চারটি এলাকায় বোমাবর্ষণ করে। তাতে শিশু ও মহিলা সহ ৪৬ জনের মৃত্যু হয়েছে। পাকিস্তানি বাহিনীর এক পদস্থ কর্তা বলেছেন, সীমান্ত এলাকায় তালিবান জঙ্গিদের আনাগোনা বেড়ে যাওয়ায় এই হামলা হয়েছে।
আফগান প্রতিরক্ষা দফতরের তরফে এই হামলাকে বর্বর এবং স্পষ্টতই আগ্রাসনের চেষ্টা বলে বর্ণনা করা হয়েছে।