
পাকিস্তান আগামীদিনে কোনওরকমের দুঃসাহস দেখালে তার মোক্ষম জবাব দেবে ভারত। গুজরাটের ভুজে বিজয়াদশমীর দিন অস্ত্র পুজোর অনুষ্ঠানে এমনই হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
রাজনাথ সিং হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এমন জবাব দেওয়া হবে যে পাকিস্তানের ইতিহাস ও ভূগোল দুটোই বদলে যাবে। রাজনাথ সিং বলেছেন, আজ ২০২৫-এ পাকিস্তানের মনে রাখা উচিত যে করাচির একটি রাস্তা স্যার ক্রিক হয়েই যায়। প্রতিরক্ষামন্ত্রী বলেন, স্বাধীনতার ৭৮ বছর পরেও স্যার ক্রিক এলাকায় সীমান্ত নিয়ে বিবাদ তৈরি করা হচ্ছে।
ভারত অনেকবার আলোচনার মাধ্যমে এর সমাধান করার চেষ্টা করেছে, কিন্তু পাকিস্তানের উদ্দেশ্য পরিষ্কার নয়। এদিকে, ভুজে সেনাবাহিনীর সঙ্গে অস্ত্র পুজো দিয়েছেন রাজনাথ সিং।
