গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International কাশ্মীরে হামলা পাক সেনার! গুলিতে হত অন্তত ১০

    কাশ্মীরে হামলা পাক সেনার! গুলিতে হত অন্তত ১০

    0
    108
    ছবি সৌজন্যে : এক্স
    অপারেশন সিঁদুরের পরেই জম্মু-কাশ্মীরের সাধারণ নাগরিকের ওপর পাল্টা পাকিস্তান সেনার গোলাবর্ষণ ও গুলি চালানোর ঘটনায় কমপক্ষে ১০ গ্রামবাসীর মৃত্যু হয়েছে। জখম হয়েছেন বেশ কয়েকজন। পাকিস্তান সেনার গুলি ও গোলাবর্ষণে যে ১০ জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে ১২ বছরের এক কিশোরী এবং ১০ বছরের এক নাবালক রয়েছে।
    মৃত কিশোরীর নাম জোয়া খান। এবং নাবালকের নাম মহম্মদ জৈন। বাকি মৃত ৮ জন হলেন মহম্মদ আদিল, সেলিম হুসেন, রুরি কৌর, মহম্মদ আক্রম, অমৃক সিং, রণজিৎ সিং, মহম্মদ রফি এবং মহম্মদ ইকবাল। বিনা প্ররোচনায় এই গোলাবর্ষণের জন্য পাকিস্তানকে তীব্র আক্রমণ করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাব দিয়েছে ভারত। বুধবার মধ্যরাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় আঘাত হানে ভারতীয় সেনা।
    জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী বলেছেন, পাকিস্তানের কোনও নাগরিকের উপর আঘাত হানেনি ভারতীয় সেনা। পাকিস্তান সেনার পরিকাঠামোকেও লক্ষ্য করে অভিযান চালানো হয়নি। ভারত শুধু জঙ্গি ঘাঁটিতে আঘাত হেনেছে। সেখানে পাকিস্তান সেনার ভারতের নিরীহ নাগরিকেদর উপর হামলার সমালোচনা করেছেন তিনি।