মুজফফরাবাদে ভাঙল পাক সেনার হেলিকপ্টার! মৃত ২১

0
22
ছবি সৌজন্যে : এক্স
মুজাফফরাবাদের কাছে ভেঙে পড়েছে পাক সেনার হেলিকপ্টার। পাক অধিকৃত কাশ্মীরের ওই দুর্ঘটনায় কপ্টারে থাকা ২১ জনেরই মৃত্যু হয়েছে।
জানা গিয়েছে, পাক অধিকৃত কাশ্মীরের নীলম উপত্যকায় সেনা জওয়ানদের নিয়ে যাওয়া হচ্ছিল। কোন বিভাগের সদস্যরা ছিলেন তা এখনও জানা যায়নি। কপ্টার আকাশে পড়ার পরই দেখা যায় যান্ত্রিক গোলযোগ। দ্রুত জরুরি অবতরণের চেষ্টা করা হয়। কিন্তু তা সফল হয়নি। খানিক পরেই মাটিতে আছড়ে পড়ে কপ্টারটি। দেখা যায়, সকলেই মৃত। পাক সেনাপ্রধান আসিম মুনির এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে হাজির হয় উদ্ধারকারী দল। এরপরই জানা যায়, দুর্ঘটনায় কপ্টারে থাকা সকলেরই মৃত্যু হয়েছে। ঠিক কী কারণে দুর্ঘটনা তা জানতে একটি কমিটি গঠন করা হয়েছে ইতিমধ্যেই।