৮ দিন সংঘর্ষবিরতি লঙ্ঘন পাক সেনার, পাল্টা ভারতও 

0
121
ছবি সৌজন্যে : এক্স
ভারত-পাক নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষবিরতি লঙ্ঘন টানা ৮দিন অব্যাহত রেখেছে পাকিস্তান সেনা। বৃহস্পতিবার রাত এবং শুক্রবার ভোরে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, নওশেরা এবং আখনুর— এই পাঁচ জায়গায় ভারতীয় সেনাঘাঁটি লক্ষ্য করে গুলি চালিয়েছে পাক সেনা।
পহেলগাঁও কাণ্ডের পর এই নিয়ে টানা আট দিন সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। গত সাত দিনের মতো অষ্টম দিনেও পাক সেনাকে পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনা। পহেলগাঁও কাণ্ডের পর থেকে ভারত এবং পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের আরও অবনতি হয়েছে। ভারত-পাক কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে কাশ্মীর উপত্যকায় নিয়ন্ত্রণরেখা বরাবর উত্তাপও বৃদ্ধি পেয়েছে।
এই পরিস্থিতিতে গত বৃহস্পতিবার রাত থেকে নিয়ন্ত্রণরেখা বরাবর সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন শুরু করে পাকিস্তানি সেনা।