
জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার কাছে ভারতীয় সেনাঘাটি লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তান। পাল্টা জবাব দিয়েছে ভারতও। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।
ভারতীয় সেনার তরফে এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছ জানানো হয়নি। তবে একাধিক সুত্রে জানা গিয়েছে, পাক সেনা নিয়ন্ত্রণরেখা বা এলওসি-র কাছে ভারতীয় সেনাঘাটি লক্ষ্য করে গুলি চালিয়েছে সঙ্গে সঙ্গে প্রত্যাঘাত করেছে ভারতও।
এদিকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দাবি করেছেন, কাশ্মীরের উন্নয়নে আতঙ্কিত সন্ত্রাসীরা পর্যটকদের ওপর হামলা চালিয়েছে। সংবাদ মাধ্যমের তার বড় দাবি, পাকিস্তান যখন প্রস্তুত থাকবে না, তখনই তাদের মারা হবে।
