
ভারতের বিপক্ষে ১৫ ফেব্রুয়ারির টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ বয়কটের ঘোষণা করলেও, আইসিসির সব প্রটোকল মেনেই শ্রীলঙ্কায় সফর করবে ভারতীয় দল। বার্তা সংস্থাকে এ তথ্য জানিয়েছেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া ,বিসিসিআই–এর একটি সূত্র।
বলা হচ্ছে,পাকিস্তান দল মাঠে না নামালেও ভারতীয় দল নির্ধারিত সূচি অনুযায়ী শ্রীলঙ্কা সফর করবে এবং আইসিসির সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে। এর মধ্যে রয়েছে অনুশীলন সেশন, প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলনে অংশগ্রহণ এবং নির্ধারিত সময়ে কলম্বোর এসএসসি ক্রিকেট গ্রাউন্ডে উপস্থিত থাকা।এরপর ম্যাচ রেফারির আনুষ্ঠানিক সিদ্ধান্ত অনুযায়ী ম্যাচ বাতিল ঘোষণা করা হবে।বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, ভারতীয় দল শ্রীলঙ্কায় যাবে এবং আইসিসির প্রোটোকল অনুসরণ করবে। অনুশীলন করবে, প্রেস কনফারেন্সে অংশ নেবে এবং নির্ধারিত সময়ে স্টেডিয়ামে উপস্থিত থাকবে।এরপর ম্যাচ রেফারির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ,আইসিসি–র নিয়ম অনুযায়ী, কোনো দল নির্ধারিত ভেন্যুতে উপস্থিত না হলে প্রতিপক্ষ দল সেখানে উপস্থিত থাকলেই ওয়াক ওভার দেওয়া যায়। ম্যাচটিতে ওয়াক ওভার পেতে হলে আইসিসির নিয়ম অনুযায়ী কলম্বোয় যেতেই হবে ভারতীয় দল।
এর আগে পাকিস্তান সরকার এক ঘোষণায় জানায়, তারা আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করলেও ভারতের বিপক্ষে ১৫ ফেব্রুয়ারির ম্যাচে মাঠে নামবে না। এক্সে দেওয়া বিবৃতিতে বলা হয়, পাকিস্তান ক্রিকেট দল বিশ্বকাপে অংশ নেবে, তবে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে খেলবে না।








