পাক ড্রোনের অনুপ্রবেশ, হোশিয়ারপুরে বিস্ফোরণ

0
187
ছবি সৌজন্যে : এক্স

সংঘর্ষবিরতি ভেঙে আবার জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা এবং পশ্চিম সীমান্তে পাকিস্তানি ড্রোনের হানা-র ঘটনা ঘটেছে বলে খবর। সোমবার রাতে সাম্বা এবং আখুনর সেক্টরে ভারতের আকাশসীমায় পাক ড্রোনের উপস্থিতি নজরে এসেছে।

পাশাপাশি, উধমপুরে ভারতীয় সেনার উত্তরাঞ্চলীয় কমান্ডের সদর দফতর এবং বিমানঘাঁটির উপরেও ড্রোনের উপস্থিতি নজরে এসেছে বলে দাবি। জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে পাঞ্জাবের সীমান্ত এলাকা হোশিয়ারপুর থেকে। সংবাদ সংস্থা জানাচ্ছে, সাম্বার আকাশে বেশ কয়েকটি ড্রোনের উপস্থিতি দেখে ভারতীয় সেনার এয়ার ডিফেন্স বাহিনী প্রত্যাঘাত করে। তার পরে আর ড্রোনগুলিকে দেখা যায়নি। শনিবার বিকেলে ভারত এবং পাকিস্তান দু’দেশই পৃথক ভাবে বিবৃতি দিয়ে সংঘর্ষবিরতিতে সম্মতির কথা জানিয়েছিল।

কিন্তু তার পরেও ধারাবাহিক ভাবে পাক ফৌজ অস্ত্রবিরতি লঙ্ঘন করে হামলা চালাচ্ছে বলে অভিযোগ। এই আবহে সোমবার বিকেলে দু’দেশের সেনার ডিজিএমও কথা বলেন। কিন্তু তার পরেও পরিস্থিতির বদল হল না।