
পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের হয়ে চরবৃত্তির অভিযোগে ব্রাহ্মস এরোস্পেস সংস্থার প্রাক্তন ইঞ্জিনিয়ারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার নাগপুরের জেলা আদালত নিশান্ত আগরওয়ালকে এই সাজা দিয়েছে।
পাশাপাশি তাঁকে সরকারি গোপনীয়তা আইনে ১৪ বছরের কারাদণ্ড এবং ৩ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।অতিরিক্ত দায়রা বিচারক এমভি দেশপাণ্ডে জানিয়েছেন, ফৌজদারি বিধির ২৩৫ ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে নিশান্ত আগরওয়ালকে। এছাড়াও তথ্যপ্রযুক্তি আইনেও দোষী সাব্যস্ত করা হয়েছে তাঁকে।নিশান্ত আগরওয়াল ব্রাহ্মস এয়ারোস্পেস সংস্থার ক্ষেপণাস্ত্র কেন্দ্রে প্রযুক্তিগত গবেষণা বিভাগে চাকরি করতেন। ২০১৮ সালে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রের এটিএস এবং সেনবাহিনীর গুপ্তচর বিভাগ যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করেছিল নিশান্ত আগরওয়ালকে। অভিযোগ, গোপন তথ্য আইএসআইয়ের কাছে ফাঁস করে দিয়েছিলেন তিনি।








