৫৮ পাক সেনা নিহত, ১৯ আফগান ঘাঁটি দখল  

0
89
ছবি সৌজন্যে : এক্স

আফগানিস্তানে ক্ষমতাসীন তালিবান বাহিনীর সঙ্গে পাকিস্তান সেনার সংঘর্ষে অন্তত ৫৮ জন পাক জওয়ানের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে কাবুল। এ ছাড়া, পাকিস্তানের একাধিক ঘাঁটিও তারা দখল করে নিয়েছে বলে জানানো হয়েছে।

পাল্টা পাকিস্তান দাবি করছে, আফগান সীমান্তের ১৯টি ঘাঁটি এখন তাদের দখলে। সেখানকার তালিবান সদস্যদের হত্যা করা হয়েছে। আফগানিস্তানের হেলমন্দ প্রদেশেই ১৫ জন পাক সেনা জওয়ান আফগানদের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন বলে দাবি করেছে তালিবান। হেলমন্দের প্রাদেশিক সরকারের মুখপাত্র মলাওয়ি মহম্মদ কাসিম রিয়াজ জানিয়েছেন, শনিবার রাতে পাকিস্তানে যে অভিযান চালানো হয়েছে, তাতে এই ১৫ জন পাক সেনার মৃত্যু হয়েছে। ডুরান্ড লাইনের সংঘর্ষে তিনটি পাকিস্তানি ঘাঁটি আফগান তালিবান বাহিনী দখল করেছে বলেও তিনি দাবি করেছেন। সে সব ঘাঁটি থেকে অস্ত্রসশস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে।

পরে তালিবানের মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদ জানান, আফগানের হামলায় নিহত পাক জওয়ানের সংখ্যা ৫৮, আহত আরও ৩০ জন।গত বৃহস্পতিবার পাকিস্তানি সেনা আফগানিস্তানের রাজধানী কাবুলে আকাশপথে হামলা চালায় বলে অভিযোগ।