
পুলওয়ামা হামলা নিয়ে পাকিস্তানের মুখোশ খুলে দিয়েছেন সে দেশের বায়ুসেনার শীর্ষ আধিকারিক। পাক এয়ার ফোর্সের ডিরেক্টর জেনারেল, এয়ার ভাইস মার্সাল ঔরঙ্গজেব আহমেদ বলেছেন, তারা তাদের ট্যাকটিক্যাল ব্রিলিয়ান্স পুলওয়ামায় দেখাতে চেয়েছিলেন।
তাঁর এই মন্তব্য কার্যত পুলওয়ামা জঙ্গি হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান, যা এতদিন তারা বারবার অস্বীকার করে এসেছে। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী হামলায় প্রাণ হারান ৪০ জন সিআরপিএফ জওয়ান।
আন্তর্জাতিক মহলের চাপের মুখে পাকিস্তান সরকার সেই সময় এবং তার পরে বহুবার দাবি করে, এই হামলায় তাদের কোনও যোগ নেই। যদিও জইশ-ই-মহম্মদ হামলায় দায় স্বীকার করেছিল এবং ভারত সরাসরি পাক যোগের প্রমাণ পেশ করেছিল।
