গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home International সিন্ধু চুক্তি স্থগিতের সিদ্ধান্ত বিবেচনা করার দাবি পাকিস্তানের

    সিন্ধু চুক্তি স্থগিতের সিদ্ধান্ত বিবেচনা করার দাবি পাকিস্তানের

    0
    75
    ছবি সৌজন্যে : এক্স
    সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিতের সিদ্ধান্ত বিবেচনা করার জন্য ভারতকে পর পর চারবার চিঠি পাঠিয়েছে পাকিস্তান। প্রতিবারই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আর্জি জানানো হয়েছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর। চিঠিগুলি এসেছে পাকিস্তানের জলসম্পদ মন্ত্রকের সচিব সৈয়দ আলি মুতাজার কাছ থেকে।
    ভারতের জলশক্তি মন্ত্রক চারটি চিঠিই গ্রহণ করেছে। তারপর তা পাঠিয়ে দেওয়া হয়েছে বিদেশ মন্ত্রকের কাছে। গত ২২ এপ্রিল পহেলগাঁও হামলার পর পাকিস্তানকে দায়ী করে তাদের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করেছিল ভারত। তখনই স্থগিত করে দেওয়া হয় সিন্ধু চুক্তি।
    সিন্ধু ও তার উপনদীগুলির জল বন্টনের জন্য বিশ্বব্যাঙ্কের মধ্যস্থতায় ১৯৬০ সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। পহেলগাঁওয়ের ঘটনার পর ভারত জানিয়েছিল, যতদিন পর্যন্ত পাকিস্তান সন্ত্রাসবাদকে মদত দেওয়া বন্ধ না করছে, তত দিন ওই চুক্তি স্থগিত থাকবে।