জল বন্ধ হলে যুদ্ধ, বলল পাকিস্তান

0
212
ছবি সৌজন্যে : এক্স

সিন্ধু জলচুক্তি স্থগিত হওয়া নিয়ে ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ ঘোষণা করেছে ইসলামাবাদ। পাকিস্তান জানিয়েছে, পাকিস্তানের দিকে জলপ্রবাহে বাধা দেওয়ার চেষ্টা হলে সেটিকে যুদ্ধ হিসাবে দেখা হবে।

শিমলা চুক্তি-সহ ভারতের সঙ্গে সব দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত রাখা হতে পারে বলেও জানিয়েছে পাকিস্তান। একই সঙ্গে ভারতের সঙ্গে বাণিজ্যও বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।উল্লেখ্য,১৯৭২ সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে শিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ শান্তিচুক্তি।এই চুক্তির মাধ্যমেই জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা নির্ধারণ হয়েছিল।চুক্তির অন্যতম শর্ত ছিল, জম্মু ও কাশ্মীরে যুদ্ধবিরতির সময়ে যে দেশের বাহিনী যেখানে অবস্থান করছে, সেখানেই অবস্থান করবে। কোনও দেশই একতরফা ভাবে নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করবে না।পাকিস্তান আরও বলেছে,পহেলগাঁওয়ের মতো দুর্ভাগ্যজনক ঘটনাকে কাজে লাগানোর ইচ্ছা ত্যাগ করতে হবে ভারতকে। তারা নিজেদের জনগণকে নিরাপত্তা দিতে পারেনি, তার দায় নিতে হবে। বিবৃতি অনুযায়ী, পাকিস্তান সর্বতো ভাবে সন্ত্রাসবাদের বিরোধিতা করে।

কিন্তু কোনও বিশ্বাসযোগ্য তদন্ত এবং প্রমাণের অভাবেই পহেলগাঁওয়ের ঘটনাকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করা হচ্ছে। এটা ভিত্তিহীন।