গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National নারীশক্তিকে চ্যালেঞ্জের জবাব পেয়েছে পাকিস্তান : মোদী 

    নারীশক্তিকে চ্যালেঞ্জের জবাব পেয়েছে পাকিস্তান : মোদী 

    0
    111
    ছবি সৌজন্যে : এক্স
    অপারেশন সিঁদুরকে ভারতের ইতিহাসে বৃহত্তম এবং সবচেয়ে সফল সন্ত্রাসবিরোধী অভিযান। ভোপালে এক জনসভায় বক্তৃতা দেওয়ার সময় এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অভিযানের তাৎপর্য তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের সশস্ত্র বাহিনী এমন সব এলাকা ধ্বংস করেছে যা পাকিস্তানি সেনাবাহিনীও কল্পনাও করতে পারবে না।
    অপারেশন সিঁদুর স্পষ্ট করে দিয়েছে যে, সন্ত্রাসীদের মাধ্যমে প্রক্সি যুদ্ধ সম্পূর্ণ অগ্রহণযোগ্য। প্রধানমন্ত্রী আরও বলেছেন, ভারত এখন পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ভূখণ্ডের ভিতরে হামলা চালাবে, আর যারা সন্ত্রাসবাদীদের মদত দেবে তাদেরও চড়া মূল্য দিতে হবে। ভারতীয় ঐতিহ্য ও নারীশক্তির সঙ্গে এই অপারেশনের নাম যুক্ত করে মোদী বলেছেন, সিঁদুর ভারতের ঐতিহ্যে নারীশক্তি’র প্রতীক।
    পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীরা শুধু ভারতীয়দের রক্তই ঝরায়নি, তারা ভারতের ঐতিহ্যকেও আঘাত করেছে। নারীশক্তিকে চ্যালেঞ্জ জানিয়েছেন তারা। এই চ্যালেঞ্জ সন্ত্রাসী ও তাদের প্রভুদের জন্য মারাত্মক প্রমাণিত হয়েছে। বাইট : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।