
অপারেশন সিঁদুরের পরই সব দেশের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে পাকিস্তান।মঙ্গলবার মধ্যরাতে ভারতের প্রত্যাঘাতের পর এ বার সব দেশের জন্যই তাদের আকাশসীমা সম্পূর্ণ বন্ধ করেছে পাকিস্তান।
৪৮ ঘণ্টার জন্য আপাতত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের বিমান চলাচল কর্তৃপক্ষের জারি করা নির্দেশে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টার জন্য পাকিস্তানে নো ফ্লাই জান করা হচ্ছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসাবেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।
শুধুমাত্র কিছু প্রয়োজনীয় বিমানের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে! ভারতের হামলার পরেই পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তার পর থেকেই পাকিস্তানের পাল্টা হামলার সম্ভাবনা নিয়ে সতর্কও ভারতও।
