!-- afp header code starts here -->

গ্রাম থেকে শহর
News & Much More

29.2 C
Kolkata
29.2 C
Kolkata
More
    Home National পাকিস্তান কোনও পরমাণু হুঁশিয়ারি দেয়নি : বিক্রম মিস্রি 

    পাকিস্তান কোনও পরমাণু হুঁশিয়ারি দেয়নি : বিক্রম মিস্রি 

    0
    96
    ছবি সৌজন্যে : এক্স
    অপারেশন সিঁদুর-র সময় পাকিস্তানের তরফে কোনও পরমাণু হামলার হুমকি ছিল না। সোমবার সংসদ ভবনে বিদেশ সংক্রান্ত সংসদীয় কমিটির বৈঠকে শাসক-বিরোধীর দু’পক্ষের উপস্থিতিতে এমনই মন্তব্য করেছেন বিদেশসচিব বিক্রম মিস্রি।
    সূত্রে খবর, সংসদীয় কমিটির বৈঠকে বিক্রম মিস্রী জানিয়েছেন, পাকিস্তানের দিক থেকে পরমাণু হামলার কোনও হুমকি ছিল না। ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষ সবসময়ই প্রচলিত অস্ত্রের ব্যবহারের মধ্যেই সীমিত ছিল। যদিও সরকারি ভাবে ওই বৈঠকের বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। বিদেশ সংক্রান্ত সংসদীয় কমিটির নেতৃত্বে রয়েছেন কংগ্রেস সাংসদ শশী তারুর। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের রাজীব শুক্ল, দীপেন্দর হুডা, বিজেপির অপরাজিতা ষড়ঙ্গী, অরুণ গোভিল এবং এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসিও উপস্থিত ছিলেন বৈঠকে।পহেলগাঁও কাণ্ডের পরে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে ৯টি জঙ্গিঘাঁটি ধ্বংস করে দেয় ভারত। ওই সময় পাকিস্তানের কোনও সামরিক ঘাঁটিতে হামলা করেনি ভারত। তবে জঙ্গিঘাঁটি ধ্বংস হওয়ার পরে পাকিস্তান হামলা শুরু করে ভারতের উপর। জবাব দেয় ভারতীয় সেনাও। ভারত-পাক চার দিন ধরে সামরিক সংঘর্ষের পরে দু’পক্ষ সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছে। তবে দু’পক্ষের মধ্যে দ্বন্দ্ব কমেনি।
    এরই মধ্যে সোমবার ভারতীয় সেনা জানায়, ভারতের উপর হামলার সময় শাহিন ক্ষেপণাস্ত্র ছুড়েছিল পাকিস্তান। কিন্তু পাক সেনার সেই হামলা প্রতিহত করা হয়েছিল। তবে এ বিষয়ে সরকারি কোনও ঘোষণা নেই।