গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National সন্ত্রাসকে লালন পালন করেছে পাকিস্তান : অভিষেক 

    সন্ত্রাসকে লালন পালন করেছে পাকিস্তান : অভিষেক 

    0
    93
    ছবি সৌজন্যে : এক্স
    পাকিস্তান কোলে করে সন্ত্রাসবাদকে  লালন পালন করছে। এই ভাষাতেই টোকিওতে ইসলামাবাদের মুখোশ খুলেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সন্ত্রাসবাদ নিয়ে পাক দ্বিচারিতা গোটা বিশ্বের সামনে তুলে ধরতে ৭টি সর্বদলীয় প্রতিনিধি দল তৈরি করেছে কেন্দ্র। বিশ্বের মোট ৩৩টি দেশে যাবে এই প্রতিনিধি দলগুলি। ইতিমধ্যেই রাশিয়া, জাপানে পৌঁছে গিয়েছেন দিল্লির দূতেরা।
    আর সেখানে তাঁরা সোচ্চার হলেন পাকিস্তানের কুৎসিত চক্রান্ত নিয়ে। অভিষেক বলেছেন, ভারত কখনও মাথানত করবে না, এখানে এই বার্তাই পৌঁছেতে এসেছেন। ভারত মোটেও ভীত নই। পাকিস্তানকে যে ভাষায় বোঝে সেই ভাষাতেই শিক্ষা দেওয়া প্রয়োজন।
    যদি সন্ত্রাস হয়, তবে পাকিস্তান তাকে লালন পালন করছে। বিশ্বে সকলকে একজোট হয়ে ওই লালন পালনকারীকে প্রতিরোধ করতে হবে। নইলে ওই লালন পালনকারী আরও সন্ত্রাসের জন্ম দেবে। ভারত দায়বদ্ধ তাকে শিক্ষা দিতে। বাইট : অভিষেক বন্দ্যোপাধ্যায়।