
সিঙ্গাপুরে ২২ তম শাংরি-লা ডায়ালগ অনুষ্ঠানে যোগ দিয়ে সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের দিকে সরাসরি আঙুল তুলেছেন ভারতের প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহান। সংবাদ মাধ্যমে দাবি সিডিএস বলেছেন, তালি বাজাতে দুই হাত লাগে।
ভারত যদি বিনিময়ে কেবল শত্রুতাই পায়, তাহলে দূরত্ব বজায় রাখাই বুদ্ধিমানের কাজ। সিঙ্গাপুরে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে জেনারেল চৌহান অস্ট্রেলিয়া, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, ইন্দোনেশিয়া, জাপান, নেদারল্যান্ড, ব্রিটেন সহ বেশ কয়েকটি দেশে প্রতিরক্ষা আধিকারিক এবং সামরিক নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেছেন।
ওই বৈঠকগুলিতে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক সহযোগিতা বৃদ্ধি, প্রতিরক্ষা অংশীদারিত্ব জোরদার, নিরাপত্তা মোকাবিলা নিয়েও আলোচনা হয়েছে।







