
টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ দিকে এসে পাকিস্তানের চাওয়াতেই যেন হচ্ছে সব যে কারণে সুপার এইটে এখনো কোনো ম্যাচ না জিতেও টিকে আছে তাদের সেমিফাইনাল খেলার সম্ভাবনা। তবে সে জন্য মেলাতে হবে কঠিন এক সমীকরণ।
কলম্বোতে রোমাঞ্চকর লড়াইয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে ইংল্যান্ড।আর এতেই বেঁচে গেছে পাকিস্তানের সেমিফাইনাল খেলার স্বপ্ন। কারণ কিউইরা জিতলেই বিদায়ঘণ্টা বেজে যেত পাকিস্তানের। সুপার এইটের দ্বিতীয় গ্রুপে এখন বাকি একটি ম্যাচ। পাল্লেকেলেতে শনিবার সন্ধ্যায় ওই ম্যাচে লড়বে পাকিস্তান ও শ্রীলঙ্কা।এই ম্যাচে জিততেই হবে পাকিস্তানের। তারা আগে ব্যাট করলে জয়ের ব্যবধান হতে হবে অন্তত ৬৪ রানের।
পরে ব্যাট করলে ম্যাচ শেষ করতে হবে ১৩.৫ ওভারের মধ্যে।গ্রুপে আপাতত তিন ম্যাচের সব কয়টি জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেছে ইংল্যান্ড।
