গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International মনমোহনের প্রয়াণে শোকস্তব্ধ পাকিস্তানও

    মনমোহনের প্রয়াণে শোকস্তব্ধ পাকিস্তানও

    0
    148
    ছবি সৌজন্যে : এক্স

    প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-র মৃত্যুতে শোকপ্রকাশ করেছে পাকিস্তানও। পাক সরকারের তরফে সে দেশের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইশাক ডার শোকপ্রকাশ করেছেন।

    ঘরের ছেলেকে হারিয়ে মনখারাপ পাকিস্তানে মনমোহন সিং-র গ্রাম গাহতে। প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্য শোকসভার আয়োজনও  করা হয়েছিল। ১৯৩২ সালে অবিভক্ত ভারতের গাহ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন মনমোহন সিং। গ্রামটি এখন পাকিস্তানের অন্তর্গত। রাজধানী ইসলামাবাদ থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে রয়েছে গ্রামটি। ওই গ্রামেই কেটেছে তাঁর ছোটবেলা।

    জানা গিয়েছে , ওই গ্রামে মনমোহন সিং গভর্মেন্ট বয়েজ স্কুল নামে একটি স্কুলও রয়েছে। সেখানেই প্রাক্তন প্রধানমন্ত্রী প্রাথমিক পড়াশোনা করেছিলেন।