গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National পিওকে-তে লাগাতার অত্যাচার করছে পাকিস্তান: ভারত

    পিওকে-তে লাগাতার অত্যাচার করছে পাকিস্তান: ভারত

    0
    111
    ছবি সৌজন্যে : এক্স
    পাকিস্তানের দ্বিচারিতা ও ভণ্ডামি তুলে ধরে পাক অধিকৃত কাশ্মীরে চলা দমন-পীড়ন বন্ধের আহ্বান জানিয়েছে ভারত। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভারত স্পষ্ট জানিয়েছে, ওই অঞ্চলে সাধারণ মানুষের গণবিক্ষোভ দমন করতে পাকিস্তানের সেনাবাহিনী গুরুতরভাবে মানবাধিকার লঙ্ঘন করছে।
    ভারতের পক্ষ থেকে রাষ্ট্রপুঞ্জে প্রথম সচিব ভাবিকা মঙ্গলানন্দন বলেছেন, সাম্প্রতিক সপ্তাহগুলিতে পাক বাহিনী ও তাদের সমর্থিত দুষ্কৃতীরা বহু সাধারণ মানুষকে হত্যা করেছে, যারা নিজেদের মৌলিক অধিকার ও স্বাধীনতার দাবিতে আন্দোলন করছিলেন।
    তিনি বলেছেন, পাকিস্তান অবিলম্বে দমননীতি ও মানবাধিকার লঙ্ঘন বন্ধ করুক। পাক অধিকৃত অঞ্চলের মানুষ স্পষ্ট বিদ্রোহে নেমেছেন পাকিস্তানের সামরিক শাসন, শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে। ভাবিকার কথায়, পাকিস্তান বারবার ভারতের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে রাষ্ট্রপুঞ্জের আলোচনাকে বিভ্রান্ত করার চেষ্টা করে। তবে বারবার অভিযোগ করলে সত্য বদলায় না, খোঁচা তাঁর।