সিন্ধু জলবণ্টন চুক্তি ফের চালুতে মরিয়া পাকিস্তান!

0
21
ছবি সৌজন্যে : এক্স
স্থগিত হয়ে থাকা সিন্ধু জলবণ্টন চুক্তি পুনরায় চালু করার জন্য মরিয়া পাকিস্তান। তাদের দাবি, এই চুক্তি ব্যর্থ হলে খাতায়কলমে থাকা কোনও আন্তর্জাতিক সমঝোতাই আর নিরাপদ থাকবে না।
পহেলগাঁও হামলার প্রতিবাদে সিন্ধুচুক্তি বর্তমানে স্থগিত রেখেছে ভারত। তবে পাক উপপ্রধানমন্ত্রী ইশাক দার জোর দিয়ে দাবি করেছেন, ওই চুক্তি এখনও বৈধ এবং কার্যকর রয়েছে। চুক্তি পালন করাও বাধ্যতামূলক বলে দাবি করেন তিনি। পহেলগাঁও হামলার পরে সিন্ধু জলবণ্টন চুক্তি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে ভারত। বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে বুঝিয়ে দেওয়া হয়েছে, রক্ত এবং জল কখনও একসঙ্গে বইতে পারে না। এ অবস্থায় মঙ্গলবার ইসলামাবাদে সিন্ধু জলবণ্টন চুক্তি নিয়ে একটি আলোচনাসভায় বক্তৃতা করেন পাক উপপ্রধানমন্ত্রী।
রেডিয়ো পাকিস্তান অনুযায়ী সেখানে তিনি দাবি করেন, কেউ একতরফা ভাবে নিজেদের বাধ্যবাধকতা স্থগিত রাখতে পারে— এমন কোনও বিধান চুক্তিতে নেই।