নুর খান এয়ারবেস গড়ছে পাকিস্তান!

0
113
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
অপারেশন সিঁদুর-র পর ফের পাকিস্তানের নুর খান বিমানঘাঁটিতে পুনর্গঠনের কাজ পুরোদমে চলছে। উপগ্রহ চিত্রে এমনই ধরা পড়েছে।
ইসলামাবাদ থেকে ২৫ কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত নুর খান একটি কৌশলগত বিমানঘাঁটি, যেখানে পাকিস্তান বিমানবাহিনীর গুরুত্বপূর্ণ সরঞ্জাম রাখা আছে। ১০ মে, ভারত একটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সেখানকার একটি কমপ্লেক্সের ভেতরে থাকা দুটি বিশেষ ধরনের ট্রাক ধ্বংস করে।
এই ট্রাকগুলি সম্ভবত ড্রোন পরিচালনার জন্য ব্যবহৃত হত। ভারত যদিও হামলার জন্য ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের ব্যাপারে কোনও নিশ্চিত তথ্য জানায়নি।