পাক অধিকৃত কাশ্মীর ভারতেরই : শাহ 

0
110
ছবি সৌজন্যে : এক্স
পাক অধিকৃত কাশ্মীর ভারতেরই অবিচ্ছেদ্দ্য অংশ। এক সংবাদমাধ্যম আয়োজিত সামিটে এই দাবি ফের করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইঙ্গিত দেন, দ্রুতই কেন্দ্র সরকার পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মাটি পুনর্দখল করবে। ঠিক কবে, সেটা স্পষ্ট না করলেও জোরাল সওয়াল করেন, পিওকে অবশ্যই ভারতের।পাকিস্তানে বালুচ বিচ্ছিন্নতাবাদ এবং জঙ্গিবাদ নিয়ে কথা বলতে গিয়ে শাহ বলেছেন, পাকিস্তান পরিস্থিতি সামাল দিতে অক্ষম। তাদেরই সমাধান খুঁজে বের করা উচিত।
পাকিস্তান কয়েক দশক ধরে বালুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহের বিরুদ্ধে লড়াই করছে, যেখানে জঙ্গিরা আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খনিজ সমৃদ্ধ প্রদেশে রাষ্ট্রীয় বাহিনী এবং বিদেশী নাগরিকদের লক্ষ্য করে এই অভিযোগ করে যে পাকিস্তানি রাষ্ট্র সম্পদের নিয়ন্ত্রণ নিয়েছে এবং বালুচদের কোনও সুবিধা থেকে বঞ্চিত করেছে।
এরই পরে পিওকে-র বাসিন্দারা এবার ভারতের সঙ্গে জুড়তে চেয়ে এক নজিরবিহীন পদক্ষেপ করলেন। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পিওকে-র মাটিকে আর সন্ত্রাস ছড়ানোর জন্য পাকিস্তান সরকার ও সেনাকে তাঁরা ব্যবহার করতে দেবেন না।