
যদি আরও দেশ যোগ দেয় তাহলে সৌদি আরবের ও পাকিস্তানের মধ্যে হওয়া প্রতিরক্ষা চুক্তি ভবিষ্যতে ইস্টার্ন ন্যাটো বা পূর্বাঞ্চলীয় ন্যাটো জোটে রূপ নিতে পারে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।জাতীয় পরিষদের অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে দার বলেছেন, সৌদি আরবের সঙ্গে তাঁদের প্রতিরক্ষা চুক্তিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এখন আরও কয়েকটি দেশ তাঁদের সঙ্গে একই ধরনের চুক্তি করতে আগ্রহ প্রকাশ করেছে।উল্লেখ্য, ১৭ সেপ্টেম্বর ইসলামাবাদ ও রিয়াদ একটি স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট সই করে, যেখানে বলা হয়েছে, কোনও এক দেশের ওপর আক্রমণ হলে সেটি উভয় দেশের ওপর আক্রমণ হিসেবে গণ্য হবে।দার জানিয়েছেন, কয়েকটি আরব ও মুসলিম দেশও এ ধরনের প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে চায়।তিনি বলেছেন, এই চুক্তি ভবিষ্যতে আরও দেশকে অন্তর্ভুক্ত করতে পারে এবং তা একসময় নতুন এক ন্যাটো,অর্থাৎ ইস্টার্ন ন্যাটো-তে পরিণত হতে পারে।
তিনি আরও যোগ করেছেন, ওপরওয়ালার ইচ্ছায় পাকিস্তান ৫৭টি ইসলামী দেশের নেতৃত্ব দেবে।একইসঙ্গে ভারতের অপারেশন সিঁদুর প্রসঙ্গ টেনে দার বলেন, যদি মে মাসে ভারতের হামলার সময় এই প্রতিরক্ষা চুক্তি কার্যকর থাকতো, তবে সেটি সৌদি আরবের ওপরও হামলা হিসেবে বিবেচিত হতো।
